1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

ফরিদপুরে সয়াবিন তেলের বিপরীতে পতিত জমিতে তিল চাষে কৃষকদে উৎসহিত করছেন কৃষি বান্ধব শুকুমার সাহা

মো. সহিদুল আলম মিয়া মিলন
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৬০৬ Time View
315

নিজস্ব প্রতনিধি :
তেল মানুষের একটি নিত্য খাদ্যপন্য। বাজারে যখন ভোজ্য তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে তখন থেকে সয়াবিন তেলের বিকল্প খুজঁছেন ফরিদপুর সদর জেলার শোভারামপুর এলাকার কৃষি বান্ধব মিল ব্যবসায়ি শুকুমার সাহা। তিনি ২০০৯ সাল থেকে তিল জাত শস্য পন্য দিয়ে কিভাবে তেল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপÍানির করার পরিকল্পনা হাতে নেন। তারই ধারাবাহিকতায় ২০২২ সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে স্বল্প ও পতিত জমিতে তিল চাষে কৃষকদের উৎসহ দিয়ে আসছেন। বৃহত্তর ফরিদপুর বিভিন্ন জেলায় কৃষকদের সাথে উঠান বৈঠকের মাধ্যমে কথা বলে সয়াবিনের বিকল্প তিল চাষ উৎপাদন ও তিলের তেল ব্যবহার করে দেশে সয়াবিনের ঘাড়তি পূরণ করার পরামর্শ দিয়ে আসছেন। এছাড়াও তিল ফসল থেকে কত রকম সূস্বাধু খাবার তৈরি করে থাকেন গ্রাম থেকে শহরের গৃহিনীরা। তিল তৈল ঔষুধ হিসাবেও ব্যবহার হয়। এর পুষ্ঠি গুন আনেক।
এ ব্যাপারে শুকুমার সাহা বলেন আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে স্বল্প ফসল উৎপাদন ও ফেলে রাখা পতিত জমিতে তিল চাষের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে আসছি এবং বিনা মূল্যে তিলবিজ দিয়ে তিল চাষে সহযোগিতা করছি। এতে কৃষকেরা উৎহিত হয়ে তিল চাষে আগ্রহ বাড়াছে। তিল চাষে তেমন খরচ নেই বলেই চলে। সাধারত মাঘ ও ফাগুন মাসে এ চাষ শুরু হয়। ৩০ শতাংশ জমিতে ১০ থেকে ১২ মন তিল উৎপাদন হয়। যার বাজার মূল্য মন প্রতি চার হাজার টাকা কৃষকের কাছ থেকে আমরা ক্রয় করে থাকি। এ তিল কৃষকের থেকে এনে মিলে প্রক্রিয়ার জাতের মাধ্যমে দেশ বিদেশে রপ্তানি করে থাকি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category