1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বিএনপিকে নেতৃত্বশূন্য করতে তারেক-যুবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা : প্রিন্স

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৬৫ Time View
212

ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপিকে নেতৃত্বশূন্য করতে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: যুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সরকার। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, আন্দোলনে ভীত হয়ে সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য এবং নেতাকর্মীসহ জনসাধারণের মনোবল নষ্ট করতে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা.যুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করিয়েছেন। কিন্তু এসব করে তারেক রহমান এবং জিয়া পরিবারকে জনগণ ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা যাবে না।

এ সময় সরকারের উদ্দেশ্যে আহবান জানিয়ে এই বিএনপি নেতা আরও বলেন, দমন নিপিড়ন পরিহার করে স্বাভাবিক রাজনীতির পথ অনুসরণ করুন। অন্যথায় আপনাদের সব অপকৌল, ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। দুর্ণীতি, লুটপাট করে দেশের বারোটা বাজিয়ে নিজেদের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতে এখন দমন নিপিড়ন চালানো হচ্ছে।

বুধবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. যুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন।

এতে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান , জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, ছাত্রদলের উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান প্রমূখ।

এর আগে একই ইস্যুতে ধোবাউড়া উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category