1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৫ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪৬২ Time View
201

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণসহ দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর বেনাপোল হাইওয়ে দিয়ে পিক-আপ ভ্যানে করে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল সীমান্তের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল হাইওয়ের আমড়াখালি চেকপোস্টে সন্দেহ ভাজন এক পিক-আপ ভ্যানের গতিরোধ করা হয়। এসময় সে পিক-আপ ভ্যানটি তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৬৫ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পার্শ্ববর্তী দেশ ভারতে স্বর্ণের চাহিদা বেশি থাকায় গডফাদাররা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের জন্য মরিয়া হয়ে যায়। কিন্তু সীমান্তে বিজিবি তৎপর হওয়ায় একের পর এক স্বর্ণের চালান আটক করা সম্ভব হচ্ছে। গডফাদার সহ স্বর্ণ পাচারকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে সীমান্ত দিয়ে স্বর্ণের চালান শুন্যের কোটায় নামিয়ে আনবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category