1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বোয়ালমারীর সহস্রাইল বাজারের বণিক সমিতির নির্বাচনে সভাপতি চুন্নু বিশ্বাস সম্পাদক মিজান

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪৯৪ Time View
212
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের আগামী তিন বছরের জন্য বণিক সমিতির নির্বাচনে সভাপতি মো. চুন্নু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৮৩৯। নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি মো. চুন্নু বিশ্বাস (৩৬২), সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (৩১৪) ভোট পেয়েছেন. সহ-সভাপতি সুমন আহমেদ, মো. হাফিজুর সিকদার, মো. মামুন শরীফ বিনাপ্রতিদ্বন্দ্বীতা নিবার্চিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে রনি সিকদার (৫৩৯), অর্থ সম্পাদক পদে মো. সেলিম সরদার (২৪২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে মো. হাবিবুর রহমান, প্রচার সম্পাদক পদে মো. মানোয়ার হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নিবার্চিত হয়েছেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রকিবুল হাসান। মো. রকিবুল হাসান বলেন, সহস্রাইল বাজারের বণিক সমিতির নির্বাচন সুন্দর ও সুস্থভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category