1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মধুখালীতে আওয়ামীলীগ নেতা মো. ইলিয়াস মিঞার ইন্তেকাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৫২২ Time View
205

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী পৌর নিবাসী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী মো. ইলিয়াস হোসেন মিঞা (৫২) রবিবার দিবাগত রাতে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, একমাত্র কন্যা সন্তান ও ৪ ভাইসহ বহু আত্মীয় স্বজন ও গণগ্রাহী রেখেগেছেন। তিনি বেশ কিছু দিন ক্যান্সার রোগে ভুগছিলেন। সোমবার বাদ যোহর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মায়দানে মরহুমের নামাজে জানাযা শেষে নদীয়া বাজারকান্দি পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাযা অনুষ্ঠানে ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, মধুখালী চেয়ারম্যান শহিদুল ইসলাম, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ নেতা মো. ইলিয়াস মিঞার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মো. আব্দুর রহমান, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লিয়াকত সিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category