1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

মধুখালীতে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৬৯ Time View
202

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
আজ ১নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মল্টিপারপাস অডিটরিয়াম কাম হলরুমে উপজেলার প্রায় তিন‘শ বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা। উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার অধীর কুমার বিশ^াসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাজাহান পিপিএম-সেবা, উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, সহকারি পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category