1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মধুখালীর আড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদের চেয়ারে বসা হলো না সাজ্জাদের !

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৪৬২ Time View
192

মধুখাল(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও পশ্চিম আড়পাড়া গ্রামের বাসিন্দা সাদিকুর রহমান সাজ্জাদ(৫০) আজ রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী,দুই ভাই,দুউ কণ্যা,এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাজ্জাদের স্বজন মৃধা বদিউজ্জামান বাবলু জানান, চলতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাজ্জাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বেশকছিুদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। সাজ্জাদ জেলা প্রশাসক কার্যালয়ে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের আগেই চিকিৎসা নিতে ভারতে চলে যান । আজ রবিবার তিনি মৃত্যুবরণ করেছেন। চেয়াম্যান পদের চেয়ারে আর বসা হলো না সাজ্জাদের। ভারতের সকল প্রক্রিয়া শেষ করে দেশে আসার পর দাফন ও জানাযা বিষয়ে সিদ্ধান্ত হবে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী জানান, শপথ গ্রহণ করলেও দায়িত্ব গ্রহণের পূর্বেই চিকিৎসা গ্রহণের জন্য ভারতে গিয়েছিলেন। ঘটনাটি গভীর শোকের। পদটি শুণ্য হয়ে গেল। বিধি অনুযায়ী কাজ চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category