1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৫১ Time View
186

সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির নেতা কলেজ শিক্ষক আবু শামীমকে (৬০) প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও স্থানীয় ডিগ্রী কলেজের শিক্ষক। বিএনপির অভ্যন্তরীন কোন্দলে এ ঘটনা ঘটেছে।

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শাহজাদপুর পৌর এলাকার রুপপুর মহল্লার ওই শিক্ষক রোববার সকালে কলেজে যাওয়ার সময় করতোয়া নদীর পূর্বপাড়ে মুখোশ পরিহিত ৪/৫ জন সন্ত্রাসী তাকে অটোরিকসা থেকে নামিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বিকালে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এদিকে কলেজ শিক্ষক শামীম সাংবাদিকদের জানান, কলেজে যাওয়ার সময় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দ্যেশে কুপিয়ে জখম করেছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। এ জন্য ধারণা করছি বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জের ধরেই তারা এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বিএনপির কয়েক নেতা তাকে হাসপাতালে দেখতে গেলেও এ ঘটনায় এখন কোন মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category