1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় অটোরিকশার ২ যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৭২ Time View
204

নববার্তা ডেস্ক :

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীসহ আরও দুজন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভেড়ামারা-আল্লারদরগা সড়কের বাকাপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্টখার ছেলে মজনু আলী (৫৫)।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হলেও তার চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category