1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ফেনসিডিল উদ্ধার, সহোদরসহ চার মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৮ Time View
197

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও সহোদরসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোর রাতে ভূঞাপুর উপজেলার ছাব্বিসা এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-১৯৬৩) জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, ঠাকুরগাঁও হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের মো. সাহেব আলীর ছেলে মো. মরতুজা আলম (২৫) ও মো. সাহাবুদ্দিন আলম (২৩), মো. মফিজ উদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (২১) এবং পীরগঞ্জ উপজেলার খরসিংরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪২)।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ১২ এর ৩ নং কোম্পানির অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। তিনি জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাব্বিসা এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে তাদেরকে আটক করা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকারের ব্যাক ডালার ভেতরে দুইটি প্লাস্টিকের বস্তা ও একটি স্কুল ব্যাগ থেকে ৩৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা দীর্ঘ দিন মাদক ব্যবসা পরিচালনা করছিল। ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। তাদের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category