1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

মধুখালীতে ঈগল পরিবহনের সুপারভাইজারসহ তিন মাদক ব্যবসায়ী আটক।। ৩০ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৬৩২ Time View
201

 

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার (১ ডিসেম্বর) ভোর বেলায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী পৌরসভার রেলগেট এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের বিপরীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহন (রেজিষ্টেশন নং ঢাকা ব ১৫-১১৭৭) এ তল্লাশী চালিয়ে ঈগল পরিবহনের সুপারভাইজার সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত গাঁজার মুল্য আনুমানিক ৬ লাখ টাকা। বৃহস্পতিবার বেলা ২টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এতথ্য নিঞ্চিত করেছেন মধুখালী থানা পুলিশ।
আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলো মাগুড়া জেলার শালিখা উপজেলার দিঘল গ্রামের ছলিম শিকদারের ছেলে সাজ্জাদ শিকদার (৩৯), যশোহর জেলার সদর পৌরসভার বারান্দিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (৪৫) ও ঝিনাদহ জেলার শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে মো: শাহিন(৩৫)।
মধুখালী থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় উদ্ধারকৃত গাঁজা মাগুড়া জেলার শালিখা উপজেলার দিঘল গ্রামের মৃত হামিদ মোল্যার ছেলে উজ্জ্বল মোল্যা(৩৭) নিকট পৌছানোর জন্য নিয়ে যাচ্ছিল। তথ্য প্রমানে জানাগেছে উজ্জল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চােিয় যাচ্ছে। উজ্জলের নামে বিভিন্ন স্থানে ২০টির অধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আটককৃত সহ মোট চারজনের নামে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category