1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

মধুখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৭২ Time View
201

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
আজ (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসকের সাথে কর্মরত উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ফরিদপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভুইয়া, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান ও সুধির কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি মোঃ আসলাম মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, জেলা পরিষদ সদস্য আকরামুল করিম আকরাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল প্রমুখ।
তবিনিময় সভা চলাকালীন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাবকে মাঞ্চে আহবান ও বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় তার অনুসারীদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন। অপরদিকে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অনুভুতি ব্যক্ত করার সুযোগ পান নাই । এতে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়।
মতবিনিময় পরবর্তী উপজেলার ৮টি কিশোর-কিশোরী ক্লাবের ৮০ জন্য কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মতবিনিময় সভায় ফরিদপুর জেলাকে আধুনিক ও স্মার্ট হিসেবে গড়ে তুলা হবে বলে ঘোষনা করেছেন নবাগত জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার। সেই সাথে শিক্ষক, শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিলে তাদের বিরুদ্ধেআইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category