1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মধুখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৮ Time View
197

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
( আজ ১৭ ডিসেম্বর) শনিবার বেলা ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদীচী মধুখালী উপজেলা শাখার সভাপতি মো. আবু দাউদ আলী মোল্যার সভাপতিত্বে ও দীপংকর পালের সঞ্চালনায় বিজয় দিবসের উপর আলোচনায় অংশ নেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল কুমার ভৌমিক, সহযোগী অধ্যাপক সমীর জোয়ারদার, সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, শিক্ষক মো. আবুল কালাম মোল্যা, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান, শিক্ষক গোপাল সিকদার প্রমুখ। আলোচনা শেষে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category