1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

মধুখালীতে ৫জয়ীতার সম্মননা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৩ Time View
194

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
শুক্রবার বেলা ১১টায় “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও জয়ীতাদের সম্মননা প্রদান করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আরা, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা পবিত্র কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে সাফল্য, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে, সফল জননী, নির্যাতনের বিভিষিকা থেকে নতুন জীবন ও সমাজ সেবায় ৫জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়। জয়ীতার হলেন লিপিকা রানী দাস, রাধা রাণী ভৌমিক, মনোয়ারা বেগম, সাজেদা পারভীন এবং শুক্লা ভৌমিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category