1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মধুখালী পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর আ: হান্নান আর নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৫২৬ Time View
212

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও মেছড়দিয়া গ্রামের সমাজবেক মরহুম জয়নাল মোল্যার ছেলে জনপ্রিয় জনপ্রতি মো: আ: হান্নান মোল্যা (৫৬) বুধবার (৩০ নভেম্বর) রাত ২.৪০ মিনিটের সময় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন (ইন্না .. রাজেউন)। মৃত্যুকালে সে স্ত্রী, দুই পুত্র সন্তানসহ ভাই, বোন আত্বীয়স্বজন ও অসংখ্যক গুনাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মরহুমের নামাজে জানাযা পৌরসভার মেছড়দিয়া গ্রামের পঞ্চিমপাড়া গোরস্থান সংলগ্ন বাবুস সালাম হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শেষে মেছড়দিয়া কবনস্থানে দাফন করা হয়।
জানাযা অনুষ্ঠানে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, পৌর মেয়র খোন্দকার মোর্শেদ রহমান লিমন, বিএনপি নেতা সাহাবুদ্দিন আহম্মেদ, মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মন্নু, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আলী আহম্মদসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন।
উল্লেখ্য আ: হান্নান সাবেক মধুখালী ইউনিয়নের সদস্য ও পরবর্থীতে ২০১৫ সালে ও ২০২০ সালে মধুখালী পৌরসভার নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category