1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

আদালতে মামলার হাজিরা দিয়ে ফেরার পথে দুবৃর্ত্তদের হামলায় আহত ৩

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৬১ Time View
200
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের মুজুরদিয়া ব্রীজের উপর দুবৃর্ত্তদের হামলায় মারাত্মক আহত হয়েছে তিনজন। আহতরা হলো উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের আল আমিন শেখ (৩২), সবুজ মোল্যা (৩৫), ইলিয়াছ মোল্যা (৪০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়।
ঘটনার স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) ফরিদপুর আদালতে একটি মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাসে বাড়িতে ফিরছিল। দুপুর দেড়টার দিকে মুজুরদিয়া ব্রীজের উপর আসলে ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা তাদের মাইক্রেবাসের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে আহত করে চলে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। একজনের হাতের কব্জির রগ কেটে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা মারাত্মক।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হামলার ঘটনা শুনেছি। পুলিশ তদন্ত করছে। লিখিত অভিযোগ এখনও পায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category