1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোস্তফা, সম্পাদক রফিকুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৮ Time View
205

নববার্তা ডেস্ক :

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমমনা প্যানেলে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ.টি.এম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ. জেড.এম রফিকুল হাসান (রিপন)। এ নির্বাচনে বিএনপি সমমনা প্যানেলের ১৩ জন ও আওয়ামী লীগ সমমনা প্যানেলে ২জন নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যডভোকেট কামাল উদ্দিন আহমেদ।

প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, সভাপতি পদে এ.টি.এম মোস্তফা কামাল ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মজিবুর রহমান ভুঁইয়া পেয়েছেন ১৪০ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ১৮৩ ভোট পেয়ে মো. তৌহিদুল ইসলাম তরুণ নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল ছাত্তার পেয়েছেন ১৪৬ ভোট। জুনিয়র সহ-সভাপতি পদে ১৮০ ভোট পেয়ে মোহাম্মদ কাইউম মোল্লা নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহাবুদ্দিন আবু সোহেল চৌধুরী পেয়েছেন ১৪৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৮০ ভোট পেয়ে এ.জেড.এম রফিকুল হাসান রিপন নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৪৪ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মান্নান মিয়াজী পেয়েছেন ১৬৩ ভোট। সম্পাদক ফরমস পদে ১৭৬ ভোট পেয়ে মো. কাইয়ুম হোসেন সুমন নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল আমিন খান পেয়েছেন ১৫১ ভোট।

সম্পাদক লাইব্রেরী পদে ১৭৩ ভোট পেয়ে মো. শাহজাহান খান নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালমা আক্তার পেয়েছেন ১৪৮ ভোট। সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে ১৬৯ ভোট পেয়ে রেজাউর রহমান শাওন নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বজিৎ কর রানা পেয়েছেন ১৪৯ ভোট। জেনারেল অডিটর পদে ১৭৮ ভোট পেয়ে মোহাম্মদ ইয়াছিন আরাফাত নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী পেয়েছেন ১৪৯ ভোট।

রানিং অডিটর পদে ২০৫ ভোট পেয়ে জাবির হোসেন নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ রানা পাটওয়ারী পেয়েছেন ১১৭ ভোট। চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে ১৭৪ ভোট পেয়ে মো. আবুল হাসানাত বেপারী নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ আল মামুন (২) পেয়েছেন ১৪৮ ভোট। সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে ১৬১ ভোট পেয়ে মো. মামুন হোসেন মিয়াজী নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদ আহম্মেদ পাটওয়ারী পেয়েছেন ১৫৫ ভোট।

সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে তিনজন। ১৫৫ ভোট পেয়ে মাহবুব আলম নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাছলিমা আক্তার পেয়েছেন ১৪০ ভোট। ১৬৬ ভোট পেয়ে রিয়াদ হোসেন (মুনতাসির) নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী রোজিনা বেগম পেয়েছেন ১৫২ ভোট। ১৭৭ ভোট পেয়ে মো. সানজিদ হাসান (সানি) নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন পেয়েছেন ১৪৩ ভোট।

এর আগে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ হয়। সমিতির ৩৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৩৪ জন।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমমনা দুটি প্যানেলে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সমমনা প্যানেলের ১৩ জন এবং আওয়ামীলীগ প্যানেলের ২জন নির্বাচিত হন।

রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি মো. মাইনুল আহছান ও জুনিয়র সহ-সভাপতি এএনএম মাইনুল ইসলাম।

ফলাফল ঘোষণার পর ২০২২ সালের কমিটির নেতারা ২০২৩ সালের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে উপস্থিত সকলের উদ্দেশ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category