1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ফরিদপুরে হত্যার উদ্দেশ্যে হুজুরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৬ Time View
204

 

নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুর সদরে ইসলামীয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠিতার উপর বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর নতুন বাস- টার্মিনাল মহা সড়কের উপর  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

জানাযায় ফরিদপুর সদর পৌরসভার গোয়ালচামট দুই নং সড়কে ইসলামিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস- হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেবের উপর গত ১২ জানুয়ারি দুপুরে একজন সন্ত্রাসী তার মাদ্রাসার অফিস কক্ষের ভিতরে ঢুকে ধারালো দেশিও অস্ত্র নিয়ে তার হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে ভুক্তভোগী তার মাথা সরিয়ে ফেললে দ্বিতীয় কোপ তার মুখে লেগে নাক ও দাঁত কেটে  জখম হয়, তার চিৎকারে মাদ্রাসার ছাত্রীরা ও মহল্লা বাসি এগিয়ে আসলে সন্ত্রাসী দা ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় , এ অবস্থা এলাকা বাসি তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়াধীন হলেও  এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারিনি, এলাকা বাসি প্রশাসনের নিরব ভূমিকা দেখে দল মত নির্বিশেষে সাধারণ জনগন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এগিয়ে এসে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সন্ত্রাসীর গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মাওলানা মুহাম্মদ ইয়াকুব ও মাওলানা আব্দুর রহিম এর পরিচালনায় এ মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা সামসুল হক সাহেব  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর, মুফতি মোস্তফা কামাল, সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ ফরিদপুর, মাওলানা হাফিজুর রহমান ইমাম  ও খতিব বাইতুশ শরফ মাদ্রাসা মসজিদ ফরিদপুর , মাওলানা আবুল নাছির যুব ওলামা কল্যাণ পরিষদ ফরিদপুর, মো: জিয়াউল হক রুমি ও মো: ইলিয়াস শেখ সমাজ সেবক এ ছাড়াও এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম সহ সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category