বালিয়াকান্দি ( রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রাক্টরের চাপায় সানজিদা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সানিজাদা ওই গ্রামের বাবু মিয়ার মেয়ে। । মৃতের পরিবার জানান, বিকেলে সানজিদা বাড়ির পাশে রাস্তা পার হবার সময় বকশিয়াবাড়ী থেকে বতুনদিয়া বাজারগামী একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বালিয়াকান্দি থানার এসআই রাজীবুল ইসলাম জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করার পাশাপাশি এর চালক নাইম মিয়াকে আটক করা...
201
বালিয়াকান্দি ( রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রাক্টরের চাপায় সানজিদা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সানিজাদা ওই গ্রামের বাবু মিয়ার মেয়ে। ।
মৃতের পরিবার জানান, বিকেলে সানজিদা বাড়ির পাশে রাস্তা পার হবার সময় বকশিয়াবাড়ী থেকে বতুনদিয়া বাজারগামী একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার এসআই রাজীবুল ইসলাম জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করার পাশাপাশি এর চালক নাইম মিয়াকে আটক করা হয়েছে।