1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বোয়ালমারীতে প্রচন্ড শীত নিবারন করতে দোকানীরা দোকান খুলে রেখে আগুন পোয়াতে ব্যস্ত

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৭ Time View
197

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত ১০ থেকে ১২ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। সূর্যের দেখা না মিলায় প্রচন্ড কুয়াশা ও শীতে জনজীবন হয়ে পড়েছে চরম বিপর্যায়। শীতের কারনে বাজার গুলোতে লোকের সমগণ কমে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাজারে তেমন আসছেন না মানুষ। ভোরে
একটু আলো দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে চারিদিকে কুয়াশার চাঁদর মুড়ি দিয়ে ঘরবাড়ি গাছ পালা ঢেকে যাচ্ছে। প্রচন্ড শীতের কারনে ব্যবসায়ীরা দোকান খুলে রেখে খরকুটা ও কাগজ দিয়ে বাহিরে আগুন জালিয়ে আগুনের তাপ নিয়ে শীত নিবারন করছেন। শনিবার (৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আগুন পোয়ানোর দৃশ্য। তেলজুড়ী বাজারের মুদি ব্যবসায়ী মো. লালটু মিয়া, কাপুড় ব্যবসায়ী রবিউল ইসলাম, বোয়ালারী বাজারের ব্যবসায়ী মিকাইল বলেন, শীতের কারণে দোকান খুলে বসা যাচ্ছে না। যেমন বাতাস, তেমন কুয়াশা ও শীত। শীতের প্রকোপ এতো বেশি যে হাত দিয়ে কাজ কর্ম করা যাচ্ছে না। হাতের আঙ্গুলগুলো শক্ত হয়েছে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category