মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
রবিবার (১ জানুয়ারী) ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে লোহা ও স্টীলের তৈরি ওয়ান শুটার গান ও দুইটি শর্টগানের কাতুজ সহ দুই যুবককে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি দল ।
আটককৃত দুই যুবক হলো মো. মহিউদ্দিন আহমেদ (৩৩), পিতা মো. আ. সাত্তার শেখ ও মো. জাকির হোসেন (৩২), পিতা মো. মোশারফ হোসেন। তাদের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার টেপাখোলা ও চরকমলাপুর।
এ ব্যাপারে রবিবার রাতে মধুখালী থানায় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ডিএডি মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে।
১ জানুয়ারী রবিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপালদি গামী পাকা রাস্তার উপর থেকে দুই যুবককে আটক করে। এ সময় তাদের নিকট হতে একটি ওয়ান শুটার গান ও দুইটি শর্ট গানের কাতুজ উদ্ধার করা হয়।