মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, রাজবাড়ী জোনের আয়োজনে ও সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী মহোদয় স্বরণে ফরিদপুরের মধুখালী পৌরসভার রেলস্টেশন সংলগ্ন পূর্ব গাড়াখো আশ্রায়ন প্রকল্পে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠির দেড় শতাধিক এমএফপি উপকারভোগি মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎিসা সেবা প্রদান করা হয়েছে।
চিকিৎসা সেবা প্রদান করেন আরোগ্য সদন (প্রা:) হাসপাতাল ফরিদপুরের গাইনি, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার (মেরি)এম.বি.বি এস(ঢাকা), সি.এম.ইউ (আল্ট্রা)।
চিকিৎসা সেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন সিএসএস মধুখালী ব্র্যাঞ্চ ম্যানেজার সহদেব পাল, কানাইপুর ব্র্যাঞ্চ ম্যানেজার মেহেদি হাসান ও ফরিদপুর অঞ্চলের রিজুনিয়াল ম্যানেজার তারেকুল ইসলাম।