মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি: ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুরর মধুখালী উপজেলার জনজীবন। দুপুর পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকায় মিলছে সূর্যের দেখা। দুপুর পর অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কোনো উত্তাপ মিলছে না। দিনে ও রাতের বেলায় খড়খটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছে নি¤œ আয়ের ও হতদরিদ্ররা। তীব্র শীত ও কুয়াশার কারণে সকালে ঘর থেকে বেরোতে না পারায় বিপাকে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষেরা। ঘন কুয়াশার জন্য দিনের বেলায়ও সড়ক-মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরন করা হলেও আরো পর্যাপ্ত শীতবস্ত্র প্রয়োজন বলে দাবি এলাকার শীতার্ত মানুষের। গরম...
214
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:
ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুরর মধুখালী উপজেলার জনজীবন। দুপুর পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকায় মিলছে সূর্যের দেখা। দুপুর পর অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কোনো উত্তাপ মিলছে না। দিনে ও রাতের বেলায় খড়খটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছে নি¤œ আয়ের ও হতদরিদ্ররা।
তীব্র শীত ও কুয়াশার কারণে সকালে ঘর থেকে বেরোতে না পারায় বিপাকে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষেরা। ঘন কুয়াশার জন্য দিনের বেলায়ও সড়ক-মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরন করা হলেও আরো পর্যাপ্ত শীতবস্ত্র প্রয়োজন বলে দাবি এলাকার শীতার্ত মানুষের। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন ছিন্নমুল ও হতদরিদ্ররা।