নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। আঞ্চলিক পরিচালক জনাব মোঃ মাহফুজ উল আলম এর নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।