1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ রাশিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬১ Time View
235

এক বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানাতে জাতিসংঘে আনা প্রস্তাবে বাংলাদেশ ভোটদান থেকে বিরত থাকায় ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক টুইট বার্তায় রাশিয়ান দূতাবাস এই ধন্যবাদ জানায়। টুইটে বলা হয়েছে, ‘রাশিয়াবিরোধী এমন প্রস্তাব পাস করে ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো যাবে না।’ ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।

এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন হয়। সেখানে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুদ্ধ বন্ধ করতে একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্য ভোট দিয়েছে। এছাড়া রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশ ও ভারতসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

ভোটদানে বিরত থাকা উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো- বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজিরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম, জিম্বাবুয়ে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category