1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নাটোরে নছিমনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৫৯ Time View
203

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক সিজার হোসেন (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সিজার হোসেন উপজেলার একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে এবং সে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান জানান, সিজার হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বামিহাল থেকে মৌগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চৌগ্রাম বাজার এলাকায় গরুবাহী নছিমন গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় মোটরসাইকেল চালক সিজার হোসেন। পরে স্থানীয়রা সিজারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে,

দূর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে যায়। চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category