1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ১০ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪৫৭ Time View
207
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ মামলার আসামি কবির শেখকে (৪২) মাদকসহ গ্রেপ্তার করেছে। কবির শেখ পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তার নামে বোয়ালমারী থানায় ১০ টি মাদক মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) রাত ৩ টার দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিন কামারগ্রাম তার মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার দেহ তল্লাসী করে লুঙ্গীর মধ্য থেকে পলিথিনি মোড়ানো ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
গাঁজা উদ্ধারের ঘটনায় এসআই আব্দুর রহমান বাদি হয়ে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ৬।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ কবির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। কবির শেখের নামে বোয়ালমারী থানায় আরো অনেকগুলো মামলা রয়েছে। আসামিকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category