1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মধুখালীতে আগুনে পুড়ল অসহায় গরীবের ঘর

মো. সহিদুল ইসলাম
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪৬৮ Time View
Exif_JPEG_420
199

মো. সহিদুল ইসলাম :
আজ রবিবার (১২ মার্চ) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বালুচরে আগুনে পুড়ে অসহায় এক গরীবের দুটি ঘর, আসবাবপত্র, বৃক্ষ ও ৪টি কবুতর ভস্মিভ’ত হয়ে গেছে। বালুচরের আ: হান্নান এর বাড়ী এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আঃ হান্নান শেখ জানান তার মেয়ে দুপুর বেলা রান্না করার সময় রান্না চুলায় রেখে জামাই এর খাবার দিতে ঘরে আসে। এ সময় রান্না ঘরে আগুন ধরে মুহুর্তের মধ্যেই ২টি রান্না ঘর ও আসবাবপত্র ও ফলের গাছ এবং কবুতরের ৪টি বাচ্ছা পুড়ে ভস্মিভ’ত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হান্নান আরো বলেন অগ্নিকান্ডে আমার প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, সদ্য প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর সহধর্মিণী হাসনা হেনা ইরানী রহমান সহ, স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ সরেজমিনে পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের বাড়ীতে উপস্থিত হয়ে তাৎক্ষণিক নগদ অর্থ প্রদান সহ পরবর্তীত্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ^াস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category