1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

মধুখালীতে প্রধানমন্ত্রীর জমিসহ ঘর পেয়ে খুশি মর্জিনা পায়েল সহ ১১২ পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪৫৩ Time View
199

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি জমিসহ আশ্রয়ন-২ প্রকল্পে নির্মিত বাসগৃহ পেয়ে হাসি ফুটেছে অসহায় মর্জিনা, পায়েল সহ ভ’মিহীন ও গৃহহীন ১১২ পরিবারের মধ্যে।
আজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের অবশিষ্ঠ এবং ৪র্থ পর্যায়ে (১ম ধাপ) জমিসহ ঘর প্রদানের উদ্ভোধন করেন। এর আলোকে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাল্টিপারপাস হল রুমে উপজেলার ১১২টি জমি ও গৃহহীন পরিবারকে জমির দলিলসহ ঘরের মালিক আনা হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে জমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর করেন।
জমিসহ ঘররে মালিকানা পেয়ে তৃতীয় লিঙ্গের পায়েল তার অনুভুতি জানাতে গিয়ে বলেন আমি ভাবিনি কখনো স্থায়ীভাবে নিজের জমির উপর নির্মিত ঘরে বাস করব। নেচেগেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছি আর বাড়ীতে বাড়ীতে থেকে বেড়িয়েছি। এখন প্রধানমন্ত্রী আমাকে জমিসহ ঘর দিলেন আমি তার জন্য অনেক দোয়া করি।
পায়েল এর মত ১১২টি অসহায় পরিবারের মধ্যে এখন আনন্দ বয়ে চলেছে। ঘরের সাথে জমির কাগজপত্রের মালিকানা পেয়ে এখন ভীষন খুশি। বিনামূল্যে এসব ঘর পেয়ে আনন্দে আপ্রæত সুবিধাখোগীরা। তাদের অনেকের কাছেই এরকম একটি ঘরের মালিক হওয়া ছিল স্বপ্নের মত। তাদের এ স্বপ্ন পূরন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মিত জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফরিদপুর এর মো. আসলাম মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মোর্শেদা আক্তার মিনা, সহকারি কমিশনার (ভ’মি) শামীম আরা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category