মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুরের মধুখালীতে পবিত্র মাহে রমজানকে ম্বাগত ও রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ জাতীয় ইমাম ও মুয়াজ্জিন ঐক্য সংগঠন মধুখালী শাখার আয়োজনে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী থেকে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় দোকান বন্ধ রাখাসহ বিভিন দাবীতে শ্লোগান দেয়া হয়।
মধুখালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট ও বাজার প্রদক্ষিন শেষে র্যালীটি রেলগেট বাসস্টান্ডে এসে এক পখসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন ইমাম মুয়াজ্জিন ঐক্য সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহ. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মো. আলম হোসেন, মাওলানা মো. লতিফ,হাফেজ নায়েব আলী, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা মুফতি মনিরুজ্জামান সহ প্রমুখ।