মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে গত ১৭ মার্চ আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনায় গতকাল বুধবার সকালে ঘটনাস্থল আড়–য়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘটনার সাথে জড়িতদের দ্রæত শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
জানা গেছে আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ইসরাত জাহান লিপির নাম উঠে আসায় উপজেলা শিক্ষা অফিস থেকে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিদ্যালয়ের শিক্ষক, মানেজিং কমিটির সদস্য ও নির্যাতনের শিকার বাবা-ছেলেকে তদন্তের জন্য গতকাল বুধবার সকালে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য চিঠি দেয়। তদন্ত কমিটি তাদের সাথে ঘটনা বিষয়ে কথা বলার জন্য বুধবার বিদ্যালয়ে উপস্থিত হলে এলাকাবাসি বিক্ষোভ মিছিল করে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করে করেন।
এসময় বক্তব্য রাখেন প্রতিবাদ কমিটির আহবায়ক মোশারফ হোসেন তালুকদার, জাহাপুর ইউপি সদস্য আবু জাফর মিয়া, সেন্টু খান ও নওশের আলী প্রমুখ।
উল্লেখ্য গত ১৭ মার্চ উপজেলার আড়–য়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দ্বিতীয় শ্রেণিতে অধ্যায়নরত এক ছাত্রীর পিতা ও ভাইকে মিথ্যা অভিযোগে মধ্যযুগীয় ভাবে নির্যাতন করে। সেই নির্যাতনের ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী নিন্দার ঝড় উঠে। এ বিষয়ে নির্যাতনের শিকার আয়ামিন মৃধা বাদী হয়ে মধুখালী থানায় মামলা করে। এ মামলায় পুলিশ এ পর্যন্ত মোট সাতজনকে আটক কেরছে।