1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মধুখালীতে ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৪৯ Time View
207

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘন্টাব্যাপী গাজনা ইউনিয়নের কমপ্লেক্স ভবন গাজনা বাজারে নির্মানের দাবীতে ফরিদপুরের মধুখালী উপজেলার স্থানীয় গাজনা বাজারের সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী।
গাজনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. মনিরুল ইসলাম মুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন কমপ্লেক্স ভবনের জন্য জমিদাতা ও গাজনা পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: ওহাব মোল্যা, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বিজন কুমার পাঠক,সাবেক ইউপি সদস্য আ: রশিদ বাকু, হেলালউদ্দিন, হামিদুর রহমান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মানকে কেন্দ্র করে একটি মহল ইউনিয়নের একপ্রান্তে নির্মানের জন্য পায়রা চালাচ্ছে। তারা বলেন গাজনা ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মানের জন্য ইউনিয়নের মাঝামাঝি এলাকাতে জমি দেয়া হয়েছে। গাজনা বাজরে ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মান করলে ইউনিয়ন সকল বাসিন্দা সবিধা ভোগ করতে পারবে এবং যাতায়াতের সুবিধা হবে।
উল্লেখ্য গাজনা ইউনিয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উমা চরন মজুমদার ১৯২০-১৯৪৭ সাল পর্যন্ত গাজনা বাজারে তৎকালীন ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়েছেন। ১৯৬০ সালে আজিমুদ্দিন নামে এক ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি স্থানীয় মুসলিম লীগ নেতা ছাকেন আলীর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ কাযালয়টি নিজের এলাকাতে ইউনিয়নের সীমান্তবর্তী মথুরাপুর বাজারে প্রতিষ্ঠা করেন বলে মানববন্ধনকারী দাবী করেন। মানববন্ধন থেকে ইউনিয়ন কমপ্লেক্স ভবনের নিজস্ব জায়গাতে গাজনা বাজারে ভবনটি নির্মানের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category