মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
গত ৪ মে বৃহস্পতিবার আশ্রায়ণ প্রকল্পের জমি নিয়ে বিরোধ ঘটনায় ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর উপর হামলা ও গাড়ি ভাংচুর ঘটনায় সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কর্মচারী কল্যাণ ক্লাব উপজেলা পরিষদ চত্বরে এ ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসুচি পালন করে।
সংগঠনের সভাপতি শাহ্্ মো. রাকিবুল ইসলাম জনির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আবু তারেক বিআরডিবি, ইউএনও‘র সিএ মো. রফিকুল ইসলাম, মো. সুমন শেখ, বিআরডিবির মো. নাছির উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ। বক্তরা দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন।
এদিকে গতকাল রবিবার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা অফিসার্স ক্লাবসহ আরো ৬টি শিক্ষা প্রতিষ্ঠান বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।