1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ইউএনও‘র উপর হামলা মধুখালীতে উপজেলা অফিসার্স ক্লাবের মানববন্ধন ও আওয়ামীলীগের নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৪৪৩ Time View
205

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
আজ রবিবার বেলা ২টায় মধুখালীতে আশ্রায়ণ প্রকল্পে জমি নিয়ে বিরোধ ঘটনায় ইউএনও‘র উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় উপজেলা প্রশাসন অফিসার্স ক্লাব তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উপজেলা চত্বরে আধাঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তরা দোষীদের শাস্তি দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. আলভির রহমান, সিনিয়র উপজেলা মৎস অফিসার পবিত্র কুমার দাস, প্রাণি সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার মো. বুলবুল আহমেদসহ প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সকালে এ ঘটনায় ইউনিয়ন পরিষদ সচিবরা ইউএনও‘র উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অপরদিকে মধুখালী উপজেলা আওয়ামীলীগ বেলা এগারটায় মধুখালী রেলগেট অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে এক জরুরী সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘঠনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং কোন নিরাপরাধ বা কোন নিরিহ ব্যাক্তিকে এ ঘটনায় জরিত না হয় এ দাবী জানান। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগ আভ্যন্তরীন ভাবে দলীয় নেতাদের দিয়ে ৬সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, আতিয়ার রহমান মিয়া, শাহ্ মো. ফারুক হোসেন, সৈয়দ এ টি এম মাসউদ, আব্দুর রাজ্জাক রাজা, রেজাউল করিম তুহিন প্রমুখ। সভায় ৬সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি হলো ডুমাইন ইউনিয়ন দ্বায়িত্বপ্রাপ্ত নেতা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, দ্বায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সদস্য বীরমুক্তিযোদ্ধা গরীব মোহাম্মাদ এবং ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাকির হোসেন টোকন। কমিটি এক সপ্তার মধ্যে দলীয় আভ্যান্তরিন রিপোর্ট করবেন।
উল্লেখ গত বৃহস্পতিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি নির্মাণ ও জমির মালিকানা নিয়ে বিরোধ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও‘র উপর হামলা ও ইউএনও ও পুলিশের দুটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category