1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

দুই কিডনি নষ্ট শরিফুলের বাঁচার আকুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৩৪ Time View
204


মধুখালী( ফরিদপুর) প্রতিনিধিঃ

দুটি কিডনি নষ্ট, লিভার ফুলে গেছে। এ ছারা শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী শরিফুল; বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার স্ত্রী শিফালী বেগম। মোঃ শরিফুল শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ মৃন্ময় বিশ্বাসের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসক জানিয়েছেন, সে তার কিডনি ও লিভার নষ্ট হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত পিজিতে স্থানন্তর করতে হবে।

তার পরিবার জানিয়েছে, মোঃ শরিফুলের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ১ লাখ টাকা ব্যয় হয়েছে। শরিফুলের নামে ৪ শতাংশ জমি ছিলো যার ১ শতাংশ বিক্রি করে চিকিৎসা চালিয়েছি। আরও চিকিৎসা করাতে প্রায় ২ লাখ টাকার প্রয়োজন।

তার গরিব স্ত্রীর পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।

জানা যায়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উথলী আমডাঙ্গা গ্রামে  স্ত্রী, ২ ছেলে মেয়ে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন শরিফুল। কৃষি কাজ ও ভ্যান চালনা ছিলো তার মূল পেশা। ছেলে মেয়ে নিয়ে সুখেই দিন যাচ্ছিল তার
কিন্তুু মরণব্যাধি বিভিন্ন রোগে থাবা দিয়েছে।

শরিফুলের সম্পর্কে তার প্রতিবেশীরা জানান, সে একজন ভালো লোক। কিছুদিন আগে তার কিডনি ও লিভারে রোগ  ধরা পড়ে। সে অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক।
তার বাবা মা নেই। নিজেরও সামর্থ্য নাই  চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। স্ত্রী শিফালী বেগম বলেন ঘরে এমন কিছু নেই যে বিক্রি করে তার চিকিৎসা করবো। ৪ শতাংশ জমি ছিলো ১ শতাংশ বিক্রি তরে চিকিৎসা করিয়েছি। প্রতিদিন ২০০ টাকার ঔষধ ক্রয় করতে হয়। নিজের ছেলে মেয়েদের ৩ বেলা খাবারই দিতে পারছি না ঔষধ কিনবো কোথা থেকে। অনেক অভাবে আছি।

নওপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  ইউপি মেম্বার মোঃ জবেদ আলী বলেন লোকটি খুবই দরিদ্র।টাকার অভাবে তার চিকিৎসা ব্যহত হচ্ছে।

এ ব্যাপারে নওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম টিপু বলেন একেবারেই গরীব এ ব্যক্তিটির যে রোগ তা তার পক্ষে চিকিৎসা ব্যয় নির্ভার করা সম্ভব নয়। আমি তার জন্য আমি যর কোন ধরনের সাহায্যের চেষ্টা করবো।

সাহায্য পাঠানোর জন্য: তার স্ত্রীর বিকাশ অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর ০১৩১৬৩৪৫৫৮৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category