1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মধুখালীতে শ্রেণিকক্ষে ছেলে ও তার বাবাকে নির্যাতনকারী দলের মূল হোতা রুমা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৫১ Time View
209

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে আটকিয়ে কিশোর ছেলে ও তার বাবাকে নির্যাতনকারী নেতৃত্বকারী সেই রুমাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আজ বুধবার বেলা দুটায় জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ।
ঘটনার বিবরনে জানা যায় ১৭ মার্চ ২০২৩ তারিখ সকাল অনুমান ০৯ ঘটিকার সময় ইয়ামিন মৃধা ওরফে রাজু ও তার পুত্র রাজন মৃধা কে আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে রুমার নেতৃত্বে তার আপন ভাই কুতুব উদ্দিন সহ আরো ৮-১০ জন ইভা খাতুনকে ধর্ষণের অভিযোগ তুলে পাশবিক নির্যাতন করে। ইয়ামিন মৃধা @ রাজু এর মেয়ে ইভা খাতুন (৮) আড়ুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। ইভা খাতুন এর মা জীবিত না থাকায় তার স্কুলের সহকারি শিক্ষক ইসরাত জাহান লিপি তাকে অত্যাধিক স্নেহ করতেন। সহকারী শিক্ষক ইসরাত জাহান লিপি ইতোপূর্বে ইভা খাতুনকে তার হেফাজতে রেখে লালন পালনের জন্য ইভা খাতুনের পিতার নিকট প্রস্তাব দেয়। ১৪ মার্চ ২০২৩ তারিখ স্কুল ছুটির পর ইভা খাতুন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লিপি এর ফরিদপুরের বাসায় চলে যায়। উক্ত ঘটনায় ২০ মার্চ ২০২৩ তারিখ কুতুব উদ্দিন সহ অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মধুখালী থানার মামলা নং ১৬, তারিখ-২০/০৩/২০২৩ ইং, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু হয়। একই তারিখ এজাহারনামীয় ১নং আসামী কুতুব উদ্দিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এজাহারনামী অপর দুই আসামী ফয়সাল ও জহিরুল গত ইং ২৩/০৩/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন লাভ করে। পরবর্তীতে ২৫/০৩/২০২৩ তারিখে মারধরের ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও চিত্রে শ্রেণিকক্ষে ডাস্টার হাতে নির্যাতনকারী আসামী রুমাকে গতকাল ১৬ মার্চ ২০২৩ খ্রি: তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার সময় মাঝকান্দি মোড় হতে গ্রেফতার করা হয়।
এখন পর্যন্ত গ্রেফতারকৃত আসামী: ১। কুতুব উদ্দিন (৩৬), পিতা-নাজিম উদ্দিন ২। ফয়সাল (২০), পিতা-আসাদুল ৩। জহিরুল (১৯), পিতা- শাজাহান,৪। ফরমান মোল্লা (২১), পিতা-মৃত আসাদুল মোল্লা, ৫। সজীব মোল্লা (২২), পিতা-শাহজাহান মোল্লা, সর্বসাং-মাঝকান্দি, ৬। জুবায়ের শেখ (২০), পিতা-নবিয়াল শেখ, ৭। হাসিব ভূইয়া (২০), পিতা-নুর ইসলাম ভূইয়া, উভয়সাং-শিবরামপুর, ৮। মোঃ খালিদ মোল্লা(১৯), পিতা-মোঃ সাহিদ মোল্লা এবং সর্বশেষ ৯। রুমা খাতুন পিতা-নাজিম উদ্দিন সাং-মাঝকান্দি,সর্ব থানা-মধুখালী, জেলা-ফরিদপুর।
উল্লেখ্য ফরিদপুরের মধুখালী উপজেলার আড়–য়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে বাবা-ছেলেকে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। গত ১৭ মার্চ স্থানীয়রা আড়–য়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া ছাত্রীর বাবা ও সৎভাইকে খবর দিয়ে নিয়ে যায়। ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কক্ষে স্থানীয় কতিপয় যুবক কর্তৃক ইয়ামিন মৃধা(৪০) এবং কিশোর পুত্র রাজু(১৫)কে আটকিয়ে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ এনে স্থানীয় কয়েকজন যুবক ও রুপা নামের এক তরুনী বাবা-ছেলেকে পেটায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category