1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মধুখালীতে সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে কৃষক সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৪৪৮ Time View
203

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে সারের বর্ধিত মূল্য প্রত্যাহার সহ বিভিন্ন দাবীতে কৃষক সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি মধুখালী উপজেলা শাখা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার মাঝকান্দী বাজারে এক কৃষক সমাবেশে প্রবীণ কৃষক নেতা কানাই গাংগুলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা ভাঙ্গা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আ. রহমান, মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নওশেরুল আলম, কৃষক নেতা সোহরাব মাতুব্বর, গুরুদাস চক্রবর্তী, ওদুদ সেক, পল্লব দাস প্রমুখ।
এ সময় বক্তরা বজ্রপাতে নিহত কৃষক পরিবারকে ৫লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, পাটের মণ ৪ হাজার টাকা, শস্যবীমা চালু, সরকারি ক্রয় কেন্দ্র চালু সহ বিভিন্ন দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category