1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নড়াইলে ১৪ বছরের কিশোরকে শ্বাসরোধে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪৪১ Time View
210
এনবি ডেস্ক :

নড়াইল সদরের নিধিখোলা গ্রামে শয়ন শেখ (১৪) নামের এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে নিধিখোলা গ্রামে বাড়ির পাশে একটি খোলা জায়গায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সে নিধিখোলা গ্রামের ইজিবাইক চালক নাজমুল শেখের ছেলে। নিহত শয়ন শেখ দিনমজুরী করে পরিবারকে সহায়তা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকালে বাবার ইজি বাইক চালিয়ে বাড়ি আসে শয়ন। পরে হাটে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর রাত আর বাড়ি ফেরেনি ফেরেনি শয়ন শেখ। পরিবারের লোকেরা অনেক খোজাখুজি করে।আজ বৃহস্পতিবার সকালে বিলে ঘাস কাটতে যাবার সময় কৃষক আব্দুল্লাহ পাশের একটি পাটক্ষেতে শয়নের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে নড়াইলের পুলিশ সুপারসহ কর্মকর্তারা হাজির হন। লাশের গলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন পাওয়া গেছে।

নিহতের বাবা নাজমুল শেখ বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। নিহতের মা মিতা বেগম বলেন, আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিলো না। আমার বুকের ধনকে যারা কেড়ে নিছে আমি তাদের বিচার চাই।

চন্ডিবরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়ে আমি সদর থানা পুলিশকে জানাই। আমরা চাই এ হত্যার ঘটনায় দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন শ্বাসরোধে হত্যার ঘটনা স্বীকার করে বলেন, শত্রুতা থেকে এ ধরনের খুনের ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ অতিশীঘ্রই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category