মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজুর রহমান মোল্লা (৬৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৯ জুলাই রোববার বিকেল ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে ২স্ত্রী, ৩ছেলে, ৪মেয়েসহ বহু গুনাগ্রাহী ও আত্বীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মোঃ আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করছেন ।
আগামীকাল ১০ জুলাই সোমবার সকাল ১০টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পৌরসভার গোন্দারদিয়া গ্রামে পারিবারিক করবস্থানে মরহুমের লাশ লাফন করা হবে।