1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে মধুখালী উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৫৩ Time View
211

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :ঃ
৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বড়ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী ,৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরর সভাপতিত্বে কর্মসূচী উদযাপন বাস্তবায়নে লক্ষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ শহিদুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া,তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাব,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন ও প্রশাসনের দপ্তর প্রধানগনসহ গণ্যমাণ্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। দিবসগুলি যথাযথ উদযাপনে সভায় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category