1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কারাবন্দী গুলিবিদ্ধ ও অসুস্থ নেতাকর্মীদের বাড়িতে কাউন্সিলর খোরশেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪৫০ Time View
207

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডে বিএনপি ও অংগ সংগঠনের কারাবন্দী, গুলি বিদ্ধ ও অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নেতাকরমীদের শারিরীক খোঁজ খবর ও কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

শনিবার ৫ আগষ্ট বিকেলে কারাবন্দী মহানগর যুবদল নেতা সাগর প্রধান ও মঞ্জুর হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এছাড়াও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অসুস্থ আলী আহম্মদ লালা, বোরহান ঢালী, আবুল হোসেন ও পুলিশের গুলিতে আহত যুবদল নেতা মো:হারুনের বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোজ নেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় কাউন্সিলর খোরশেদ বলেন, আমরা পদ পদবীর জন্য রাজনীতি করি না।

আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যানে রাজনীতি করি। সুতরাং পদ পদবীর জন্য আমরা লালায়িত নই। আমরা সব সময় নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category