1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

পাবনায় জামায়াতের ১৩ নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪৫০ Time View
210
পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনওয়ারীনগর ফরিদপুর বাজারের সাজ্জাদ হাজির দোকান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফ্ফার খান, ফরিদপুর উপজেলা জামায়াতের আমির আবু তালেব, জামায়াতের কর্মী ইসমাইল হোসেন, ফরিদুল ইসলাম মুকুল, কামরুজ্জামান, আফজাল হোসেন, কাউসার হোসেন, হেলাল বিশ্বাস, আব্দুল মোমিন, মাওলানা আব্দুল হামিদ, রাসেল হোসেন ও মাওলানা ওমর ফারুক।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সাজ্জাদ হাজির দোকানে নাশকতার গোপন বৈঠক করছে―এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, বিভিন্ন জিহাদি বই-বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন বলেন, ‘বাজারে আমাদের এক কর্মীর ওষুধের দোকানে বসে একটি কোরআন শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করছিল।

এ সময় পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করেছে। আমাদের জেলা বা কেন্দ্রীয় কোনো কর্মসূচিও ছিল না, তাহলে নাশকতা কেন করতে যাবে? আর জামায়াতে ইসলামী কোনো নাশকতায় বিশ্বাস করে না। আশা করি, আটককৃতদের দ্রুত মুক্তি দিয়ে পুলিশ আইনের প্রতি শ্রদ্ধা জানাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category