1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মধুখালীতে দুই অটোভ্যান চালক হত্যার মূলহোতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪৫৮ Time View
207

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান ছিনিয়ে নেওয়ার সময় পর পর দুই চালককে গলা কেটে হত্যার ঘটনার মূলহোতা রাশেদ কবিরকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শাহজাহান গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার গুলশান-২ এলাকা থেকে রাশেদ কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।
রাশেদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর চরপাড়া গ্রামে। ফরিদপুরের মধুখালীতে তার বোন জামাইয়ের বাড়িতে থেকে এসব অপকর্ম করতেন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, এ বছরের ৪ জানুয়ারি ও ৯ ফেব্ররুারি মধুখালি থানা এলাকায় জিহাদ ওরফে জয় (১৬) ও নয়ন সরদার (২০) নামের দুজন অটোভ্যান চালককে গলা কেটে হত্যার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ছিনতাই হওয়া ওই ভ্যানের ক্রেতা মিজানুর রহমান নিঝুমের (৩৮) দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদ কবিরকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। তবে রাশেদ বার বার তার অবস্থান পরিবর্তন করলেও রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এসপি জানান, রাশেদ কবিরের নামে ঢাকা ও ময়মনসিংহে আর দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অটোভ্যান চালক জিহাদ ওরফে জয় ও নয়ন সরদারকে ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) ছাড়াও অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category