1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ইউএনও’র হস্তক্ষেপ : ফরিদপুরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৩ Time View
201

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছেন অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী এ বিয়ে বন্ধ করেন। একই সঙ্গে মেয়ের বাবা ও মায়ের মুঁচলেকা নেন এবং মেয়ের বয়স ১৮ পূর্ণ হবার পূর্বে বিয়ের আয়োজন করবে না মর্মে লিখিতভাবে অঙ্গীকার করান ইউএনও।

এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সসহ ছুটে যাই ঘটনাস্থলে। তাৎক্ষণিক বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

ইউএনও বলেন, পরবর্তীতে ওই স্কুল ছাত্রীর মা ও বাবার মুচলেকা নেওয়া হয়। একইসাথে মেয়ের বয়স ১৮ পূর্ণ হবার পূর্বে বিয়ের আয়োজন করবে না মর্মে লিখিতভাবে অঙ্গীকার করানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category