ফরিদপুর প্রতিনিধি :
শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় বাংলাদেশ যুব ইউনিয়ন মধুখালী উপজেলা কমিটির পক্ষ থেকে মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে বেকার ভাতা ও কর্মসংস্থানের দাবিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ইউনিয়নের মধুখালী উপজেলা সভাপতি শাহ কুতুবুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। প্রেসিডিয়াম সদস্য রাসেল ইসলাম সুজন, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম সদস্য অজিত বিশ্বাস। উক্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নওশের উল আলম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা এবং ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মানিক কুমার মজুমদার। আরও বক্তব্য রাখেন শাহাদাত শাওন, কামরুজ্জামান সবুজ ,মাসুদ রানা ,আকীদুল ইসলাম, মমিন মল্লিক, সাধন রায় । সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য রেলি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।