1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বোয়ালমারীতে সীসা কারখানাসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭২ Time View
197
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি সীসা কারখানাসহ তিন রেস্টুরেন্টকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ফরিদপুর জেলা প্রশাসনের আভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বোয়ালমারী পৌর বাজার, চতুল ইউনিয়নের বিল দাদুড়িয়া ও সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা এলাকায় এ অভিযান চলানো হয়। আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
 আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী-ময়েনদিয়া সড়কে চতুল ইউনিয়নের বিল দাদুড়িয়া এলাকায় চাষযোগ্য জমিতে একটি সীসা কারখানা গড়ে উঠায় অভিযান চালায় ফরিদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কারখানায় ব্যাটারির সাইস্ট্রিক এসিড পুড়িয়ে এলাকায় পরিবেশ দূষণের দায়ে কারখানাটি সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। একই অভিযোগে সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা সংলগ্ন হিরু মুন্সির কার্বন ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় আরো একটি সীসা কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে বোয়ালমারী পৌর বাজারের ৩টি চাইনিজ রেস্টুরেন্টে ও কফিশপে অভিযান চালিয়ে ২৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দেওয়া খাবার প্রতিষ্ঠান গুলো হচ্ছে- বোয়ালমারী রেলস্টেশন সড়কের গোল্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ১০ হাজার, ফুটল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার ও সোনালী ব্যাংক সংলগ্ন বিএফসিকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।  অভিযানকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের লোকজন।  গত মঙ্গলবার সন্ধ্যায় আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, পরিবেশ দূষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ  আইনের ২০০৯ ধারা ও দ-বিধির বিভিন্ন ধারায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category