মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
রোববার ফরিদপুরের মধুখালীতে বিএনপির দেশ ব্যাপি ডাকা হরতালের কোন প্রভাব নাই। মধুখালীতে দুরপাল্লার যানচলাচল চলতে দেখা নাগেলও কিছু কিছু লোকাল বাস চলাচল স্বাভাবিক ছিল তবে যাত্রী অন্যদিনের তুলনা কম ছিল।। শুধু মাত্র দুরপাল্লার কোন যাত্রিবাহী পরিবহন চলাচল করছে না। সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগ হরতাল বিরোধি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা ঢাকা-খুলনা মহাসড়কে প্রদক্ষিণ শেষে সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হামিদর রহমানের সভাপতিত্বে আখচাষী কল্যাণ ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ. সালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, শ্রমবিষয়ক সম্পদক মো. নজরুল ইসলাম পাচুসহ প্রমুখ। হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকগণ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ উপস্থিত ছিলেন। অপরদিকে হরতালের সমর্থনে বিএনপি ও জামায়তের কোন নেতাকর্মীকে মাঠে পাওয়া বা দেখা যায়নি।