1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

মধুখালীতে শেখ রাসেল দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৪৩ Time View
209

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়। বুধবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর সামনে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীকের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুর নেতৃত্বে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় উপজেলা আওয়ামলীগের প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রম সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, দপ্তর সম্পাদক (দ্বায়িত্ব প্রাপ্ত) আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। থানা পুলিশ পুষ্পমাল্য অর্পন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু কিশোরদের কাছে তুলে ধরতে স্থানিয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, সহকারি কমিশনার (ভ’মি) শামিম আরা, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, থানা ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়ার আকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category