1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মধুখালীতে ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৮২ Time View
209
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ৮ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। এ বিষয়ে মধুখালী থানায় ধর্ষনের অভিযোগে একটি মামলা হয়েছে। ভিকটিমকে আজ সোমবার জবানবন্দী রেকর্ডের জন্য ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার
বাগাট ইউনিয়নের চাঁদপুর গ্রামে।
মামলা সুত্র ও ভিকটিমের পরিবারের সদস্যরা জানায় গতকাল (১৫ অক্টোবর) রবিবার বেলা ১১টার দিকে চাঁদপুর গ্রামের পিটু বিশ্বাসের শিশু কণ্যা (৮)কে পাশের বাড়ীর আমজাদ বিশ্বাসের ছেলে রিয়াজুল বিশ্বাস (৫০) পিঠে তৈল মেখে দেওয়ার কথা বলে নিজে ঘরের মধ্যে নিয়ে ওই শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে রিয়াজুল তাকে ছেড়ে দিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমের জবানবন্দীর জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category