1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

আড়পাড়া ও ডুমাইন ইউনিয়নে পাকা রাস্তায় মেরামত কাজ শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪৭২ Time View
Exif_JPEG_420
214

কামারখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় গড়িয়াদহ মোড় থেকে ডুমাইন বটপাড়া’র আগ পর্যন্ত গ্রামীন পাকা রাস্তার মেরামত কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’-স্লোগানকে সামনে নিয়ে উপজেলার আড়পাড়া ও ডুমাইন ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার রাস্তার মেরামত সহ অন্য মেরামত কাজ সম্পন্ন করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন মধুখালী উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা। সংবাদ পেয়ে সোমবার সরেজমিনে গিয়ে মধুখালী উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তার মাধ্যমে জানা যায় উপজেলার আড়পাড়া ও ডুমাইন ইউনিয়নে প্রায় ২ কিলোমিটার রাস্তায় মেরামত কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category